রাজশাহী প্রতিনিধি :
দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি দেশের সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় ১০ নভেম্বর ২০২৬ তারিখ ১৪০০ ঘটিকায় এসআরবি-৫, সিপিএসসি কোম্পানী ও সদর কোম্পানী, রাজশাহী এবং মহানগর পুলিশ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম থানাধীন বিমান বন্দরের প্রধান ফটকের সামনে ফুল গাছের মধ্য দুটি গ্রেনেড সাদৃশ্য বস্তু পড়ে রয়েছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে পাকুড়িয়া আশ্রয় সেন্টারের পেছনে গ্রেনেড ২টি উদ্ধার করেন এবং বিস্ফোরণের মাধ্যমে নিষ্কৃয় করেন। এছাড়াও উক্ত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
![]()
