• Mon. Nov 16th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

ফেসবুকে ২৭ হাজার ফলোয়ার পূরণ: কেক কেটে উদযাপন ও শতাধিক পরিবারকে কম্বল দিলেন তানিয়া ইশতিয়াক খান

ByRiaz hossain

Nov 14, 2026

চাঁদপুর প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২৭ হাজার ফলোয়ারের নতুন মাইলফলক স্পর্শ করেছেন মানবিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

এই আনন্দঘন মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে ‘টিম বিজয়ী’র ভলেন্টিয়ারদের সাথে নিয়ে কেক কেটে উদযাপন এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন তিনি।

শুক্রবার (১২ নভেম্বর) চাঁদপুর শহরের পুরান বাজার ২নং ওয়ার্ডে লোহারপুল এলাকায় এক অনাড়ম্বর ও উৎসবমুখর পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তানিয়া ইশতিয়াক খান তাঁর ফেসবুকে সর্বদা সক্রিয় থাকা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে নিরলসভাবে পাশে থাকার জন্য ‘টিম বিজয়ী’র ভলেন্টিয়ারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডিজিটাল প্ল্যাটফর্মে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নারী উন্নয়নে ভলেন্টিয়ারদের সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ উপস্থিত সবার হাতে বিশেষ শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি। এ সময় ভলেন্টিয়ারদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সেলিব্রেশন অনুষ্ঠান শেষে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান তানিয়া ইশতিয়াক খান। প্রতি বছরের ন্যায় এবারও তাঁর ব্যক্তিগত উদ্যোগে ‘শীতের উষ্ণ ভালোবাসার উপহার’ শীর্ষক কম্বল বিতরণ কর্মসূচির তৃতীয় দিনে ২নং ওয়ার্ড এলাকার শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ বিষয়ে তানিয়া ইশতিয়াক খান বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের এই ভালোবাসা ও সমর্থন আমাকে সমাজের জন্য আরও বেশি কাজ করতে অনুপ্রাণিত করে। ‘টিম বিজয়ী’র ভলেন্টিয়ারদের অক্লান্ত পরিশ্রমেই আমরা মানুষের পাশে দাঁড়াতে পারছি। আমাদের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Loading

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়