• Mon. Nov 16th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

হাজীগঞ্জে পুকুর থেকে সাবেক ইউপি সদস্যের ম’র’দে’হ উ’দ্ধা’র, আদালতে প্রেরণ ২ জনকে

ByRiaz hossain

Nov 12, 2026

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে মো. দুলাল আলম নামে এক সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর গ্রামের মুন্সী বাড়ির পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে পুলিশ হেফাজতে নেওয়ার পর দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

নিহত দুলাল আলম কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওই ওয়ার্ডের সভাপতি ছিলেন। তাঁর বাড়ি নোয়াপাড়া লন্ডনী বাড়ি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মুন্সী বাড়ির পুকুরে দুলাল আলমের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা মরদেহটি উদ্ধার করেন। এ সময় তাঁর মাথায় রক্তাক্ত জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নেওয়া হয়। এ ঘটনায় মুন্সী বাড়ির জয়নাল আবেদীনের স্ত্রী এবং তাঁর দুই ছেলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল আবেদীনের ছেলের স্ত্রী আমেনা এবং স্থানীয় জলিল মুন্সীর ছেলে কসাই জাকিরকে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, পুকুর থেকে দুলাল আলমের মরদেহ উদ্ধার করেন স্থানীয় জলিল মুন্সীর ছেলে জাকির।

এদিকে, দুলাল আলমের মরদেহ উদ্ধারের ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, “আমরা চাই, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হোক এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, “বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় দুজনকে আদালতে পাঠানো হয়েছে।”

Loading

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়