• Wed. Nov 4th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

ফরিদগঞ্জে সাংবাদিক মহিউদ্দিনের ওপর হা’ম’লা, র’ক্তা’ক্ত জ’খ’ম

Bymeghnapost .online

Oct 21, 2026

গাজী রিয়াজ হোসেন :

চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সাংবাদিক মো. মহিউদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি রক্তাক্ত জখম হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে নিজেকে সম্ভাব্য মেয়র প্রার্থী ঘোষণা দেওয়ার পর সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার পর তাকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সহকর্মী সাংবাদিকরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

আহত সাংবাদিক মহিউদ্দিন অভিযোগ করেন, ফরিদগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল পাটোয়ারীসহ কয়েকজন ব্যক্তি তার ওপর একাধিকবার হামলা চালিয়েছেন। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে অভিযুক্ত কামরুল পাটোয়ারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত সাংবাদিক মহিউদ্দিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *