স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে জালিয়াতির মাধ্যমে ভুয়া নিকাহ রেজিস্ট্রার এবং অবৈধভাবে বিয়ে পড়ানোর অপরাধে জড়িত ভুয়া নিকাহ রেজিস্ট্রা চক্রের অন্যতম হোতা লিটনকে তলব করেছে রাজপাড়া থানা পুলিশ। জানায গোপন অভিযোগের ভিত্তিতে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় তাকে তলব করে জিজ্ঞাসবাদ শেষে তাকে ছেড়ে দিলেও তার বিরুদ্ধে তদন্ত চলমান থাকায় বিস্তারিত তথ্য দিতে এই মুহূর্তে প্রকাশ করার সম্ভব হচ্ছে না বলে জানান প্রতিবেদকে জানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)।
জৈনক এক ব্যাক্তি জানান, লিটন মূলত মোহনপুর এলাকার মূল কাজী মোকাদ্দিম হোসেন শাওনের সহকারী হিসেবে কাজ করতেন।
তবে তিনি নিজেকে মূল কাজী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বাল্যবিবাহ পড়ানো এবং জিপির (জেনারেল পাওয়ার) মাধ্যমে ভুয়া কাবিননামা তৈরির একটি বড় সিন্ডিকেট গড়ে তুলেছিলেন।
স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, ভুয়া কাজী লিটন এই সিন্ডিকেটটি অসংখ্য সরল মানুষকে ভুয়া বিয়ে ও জাল দলিলের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
এই চক্রের জালিয়াতির কারণে অনেক ভুক্তভোগী পরিবার আইনি জটিলতায় পড়েছেন। এ বিষয়ে মূল কাজী মোকাদ্দিম হোসেন শাওনের কাছে জানতে চাইলে তিনি বলেন প্রায় দুই বছর আগে তার এমন কর্মকাণ্ডের কারণে তাকে আমার সহকারী হিসেবে বাদ দিয়েছি।
![]()
