• Mon. Nov 2nd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

প্রতারণার মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল ও তাঁর বাবা কারাগারে

Bymeghnapost .online

Oct 18, 2026

মেঘনাপোস্ট ডেস্ক :

চাঁদপুরের হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান মোতাওয়াল্লী প্রিন্স শাকিল ও তাঁর বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারীকে প্রতারণার মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

একই ঘটনায় আদালত কক্ষে হাততালি দেওয়ার অভিযোগে মামলার বাদী মো. কবির হোসেন লিটনকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সিআর ৬৩৫/২০২৬ নম্বর মামলায় কাস্টডি ওয়ারেন্টের (সি/ডব্লিউ) ভিত্তিতে প্রিন্স শাকিল ও আলমগীর কবির পাটোয়ারীকে কারাগারে পাঠানো হয়।

মামলার বাদী মো. কবির হোসেন লিটনের অভিযোগ, হাজীগঞ্জের মকিমাবাদ শপিং সেন্টারে দোকান কেনার জন্য ৪২ লাখ টাকা দেওয়া হলেও তাঁকে দোকান বুঝিয়ে দেওয়া হয়নি। এমনকি ওই টাকাও ফেরত দেওয়া হয়নি। এ ঘটনায় তিনি দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় আদালতে মামলা দায়ের করেন।

মামলায় আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসান হাবিব এবং বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল মোল্লা।

এদিকে, আদালতের আদেশ ঘোষণার পর আদালত কক্ষে বাদী হাততালি দেন বলে জানা গেছে। আদালত এ ঘটনাকে আদালত অবমাননা হিসেবে গণ্য করে বাদীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে।

তবে মামলার অভিযোগ ও আদালতের আদেশের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *