গাজী রিয়াজ হোসেন :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ (হেভেন আইসক্রিম)-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক হাজী মো. মহসিন।
সোমবার (৫ অক্টোবর) সুহিলপুর বাজারে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফলস লেভেলিং করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এ সময় হাজীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জসিম উদ্দিন মজুমদার এবং আনসার ব্যাটালিয়নের সদস্যসহ সংশ্লিষ্ট ফোর্স উপস্থিত ছিলেন।
অভিযানকালে প্রতিষ্ঠানের পণ্য ও কার্যক্রম পরিদর্শন করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে পণ্য উৎপাদন, মোড়কজাতকরণ ও বাজারজাত করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে মানসম্মত ও সঠিক তথ্যসম্বলিত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
![]()
