• Wed. Nov 4th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

হামলায় পঙ্গুত্ববরণ করেও থামেননি শাহিদুল, গন্ধর্ব্যপুর দক্ষিণে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা

Bymeghnapost .online

Oct 6, 2026

গাজী রিয়াজ হোসেন: 

স্লোগান—‘রাজনীতি হোক সাধারণ মানুষের জন্য

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. শাহিদুল ইসলাম। সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ শুরু করেছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে শাহিদুল ইসলাম বলেছেন, ‘রাজনীতি হোক সাধারণ মানুষের জন্য’—এই লক্ষ্যেই তিনি কাজ করতে চান। নির্বাচিত হলে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নকে আধুনিক, জনবান্ধব ও নাগরিকসেবামুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।

শাহিদুল ইসলাম বলেন, ইউনিয়নের সাধারণ মানুষের সমস্যা সমাধান, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান। পাশাপাশি দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা সরাসরি শুনতে চান। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে তার অন্যতম লক্ষ্য।

নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রসঙ্গে শাহিদুল ইসলাম বলেন, ছাত্র রাজনীতিতে থাকাকালীন সময় থেকেই তিনি এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। নানা প্রতিকূলতার মধ্যেও মানুষের জন্য কাজ করার চেষ্টা অব্যাহত রেখেছেন। ভবিষ্যতেও সুখে-দুঃখে মানুষের পাশে থাকতে চান তিনি।

শাহিদুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি হাজীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন। এসব কর্মসূচির মাধ্যমে তিনি স্থানীয় মানুষের প্রত্যাশা, সমস্যা ও প্রয়োজনীয়তার কথা জানার চেষ্টা করছেন বলে জানান।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন মো. শাহিদুল ইসলাম।

তার প্রত্যাশা, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সহযোগিতায় একটি সুন্দর, আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *