গাজী রিয়াজ হোসেন :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরেন।
মিছিলে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন টুটুল, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শিপন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সফন, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, দপ্তর সম্পাদক ইউসুফ মিয়া ও সহপ্রচার সম্পাদক জুম্মন ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ওমর পাঠান সাগর, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আসাদ, সহ-সভাপতি ইয়াসিন, যুগ্ম সাধারন সম্পাদক শরিফ, সহ-সভাপতি আলামিন, ২নং যুগ্ম সম্পাদক মাসুদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
![]()
