• Mon. Nov 16th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

রাজশাহীতে বিয়ের বয়স কমানোর দাবি নিকাহ রেজিস্ট্রারদের, কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

Bymeghnapost .online

Nov 16, 2026

স্টাফ রিপোর্টার :

রাজশাহীতে বিয়ের ক্ষেত্রে বরের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর এবং কনের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার দাবি জানিয়েছেন নিকাহ রেজিস্ট্রাররা। এ দাবিসহ পেশাগত অধিকার সংরক্ষণ, লাইসেন্সে উল্লেখিত এলাকা বহাল রাখা ও বিদ্যমান বিধিমালা সংস্কারের দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা।

রাজশাহীতে বিয়ের ক্ষেত্রে বরের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর এবং কনের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার দাবি জানিয়েছেন নিকাহ রেজিস্ট্রাররা। এ দাবিসহ পেশাগত অধিকার সংরক্ষণ, লাইসেন্সে উল্লেখিত এলাকা বহাল রাখা ও বিদ্যমান বিধিমালা সংস্কারের দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী কোর্ট চত্বরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ, রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নিকাহ রেজিস্ট্রাররা বলেন, দীর্ঘদিন ধরে প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী মুসলমানদের বিবাহ ও তালাক নিবন্ধনের দায়িত্ব পালন করে আসছেন তাঁরা। তবে এ পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিভিন্ন যৌক্তিক দাবি ও সমস্যা দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে, কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সে উল্লেখিত এলাকা বহাল রাখা এবং কেবল শূন্য এলাকায় নতুন লাইসেন্স প্রদান, ১৮৮০ সালের দি কাজীস অ্যাক্ট অনুযায়ী কাজীর সনদ প্রদান, ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা সংস্কার, লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি এবং নিয়োগ বাতিলের বিরুদ্ধে আপিলের সুযোগ সৃষ্টি।

এ ছাড়া বিবাহ ও তালাক নিবন্ধন ফি পুনর্নির্ধারণ, নিকাহ রেজিস্ট্রারদের ছুটির বিধান পুনর্বহাল, পেশাগত প্রশিক্ষণ বাধ্যতামূলক করা, প্রতিটি কাজী অফিসে অফিস সহকারী বা দপ্তরি নিয়োগের বিধান সংযোজন এবং বিবাহ নিবন্ধনসংক্রান্ত বিভিন্ন বিধি সংশোধনের দাবি জানান তাঁরা।

দাবিনামায় বিয়ের ক্ষেত্রে বরের বয়স ২১ বছরের পরিবর্তে ১৮ বছর এবং কনের বয়স ১৮ বছরের পরিবর্তে ১৬ বছর নির্ধারণের প্রস্তাব তুলে ধরা হয়।

কর্মসূচি শেষে দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রস্তুত করা হয়। জেলা প্রশাসক, রাজশাহীর মাধ্যমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

কর্মসূচিতে সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী খয়বর হোসেন, কাজী মো. জহুরুল আলম ও কাজী মো. হাবিবুর রহমান। এ ছাড়া রাজশাহী জেলা শাখার নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়