• Mon. Nov 16th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

রাণীশংকৈলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Bymeghnapost .online

Nov 7, 2026

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

৭ নভেম্বর শনিবার সকালে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করেছে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় দিন।

দিবসটি উপলক্ষে রাণীশংকৈল উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দেশাত্ম বোধক গান কর্মসূচির মধ্য দিয়ে দিনটি স্মরণ করা হয়েছে।

কর্মসূচিতে এ সময় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, বিএনপির সংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও রিয়াজুল ইসলাম সহ আরও উপস্থিত ছিলেন, সকল বীর মুক্তিযোদ্ধাগণ,সকল অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ এ সময়ে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও জাতীয় সংহতির বিকল্প নেই। নতুন প্রজন্মের কাছে এ দিনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

আলোচনা শেষে দেশের গানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। অপরদিকে বিএনপি দলীয় অফিসের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়