• Mon. Nov 16th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

কচুয়ার আশ্রাফপুরে মা’দ’ক বিরোধী সমাবেশ: মাদ’ক ব্যবসায়ীদের সঙ্গে আপস নয়

Bymeghnapost .online

Nov 16, 2026

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে আশ্রাফপুর বাইতুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে এবং গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি’—এ স্লোগানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ।

তিনি বলেন, দল-মত নির্বিশেষে মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক সমাজের জন্য একটি মরণব্যাধি।

সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান। তিনি মাদকের ভয়াবহতা, সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় মসজিদের ইমাম ও খতিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে জুমার খুতবায় মাদকের কুফল সম্পর্কে মুসল্লিদের সচেতন করতে হবে।

স্থানীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আল-আমিন হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক এমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রহমত উল্লাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হোসেন ইমাম, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম আবু, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম তালুকদার, কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্রাট রঈস উদ্দিন চৌধুরী এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মারুফ আহমেদ সুমন।

এ ছাড়া স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন সুলতান আহমেদ, সগির তালুকদার ও সমাজসেবক মঞ্জুর আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা মাদক নির্মূলে পরিবার, সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা ও প্রতিরোধমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।v

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়