• Wed. Nov 4th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

সাঘাটায় জু’য়া প্র’তিরো’ধ আ’ইনে ৫ জন গ্রে’প্তা’র, আ’দা’লতে প্রেরণ

Bymeghnapost .online

Oct 24, 2026

বিশেষ প্রতিনিধি :

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জুয়া প্রতিরোধ আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে সাঘাটা থানার পুলিশ।

পরে তাঁদের পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সাঘাটা থানার অফিসার ইনচার্জের (ওসি) দুরুল হোদার নেতৃত্বে থানা—পুলিশের কর্মকর্তা ও ফোর্স গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬—এর ১৫ ধারায় সাঘাটা থানার মামলা নং—১৭, তারিখ ২৪ অক্টোবর ২০২৬—এর এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোঃ মিলন মিয়া (৪০), পিতা মৃত তারা মিয়া; মোঃ বেলাল হোসেন (৩৭), পিতা মৃত আব্দুল হামিদ। তাঁরা দুজনই মেছট (আদর্শপাড়া) এলাকার বাসিন্দা। এ ছাড়া মোঃ আলাউল ইসলাম (৩৫), পিতা মোঃ মোজাহার আলী; মোঃ সাজু মিয়া (৪৭), পিতা মৃত মোজাম মিয়া। তাঁরা দুজন কৈচড়া (চরপাড়া) এলাকার বাসিন্দা। অপর গ্রেপ্তার ব্যক্তি মোঃ আব্দুর রহমান (৫৮), পিতা মৃত আছির উদ্দিন, কামারপাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তার পাঁচজনের সবার থানা সাঘাটা, জেলা গাইবান্ধা। পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *