• Mon. Nov 2nd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

চাঁদপুরের কোহিনূর হ’ত্যা মা’ম’লা’য় মৃ’ত্যু’দ’ণ্ড’প্রা’প্ত প’লাতক আ’সা’মি রফিক ঢাকায় গ্রে’প্তা’র

ByRiaz hossain

Oct 25, 2026

গাজী রিয়াজ হোসেন :

চাঁদপুরের আলোচিত কোহিনূর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি রফিক ওরফে ধান্দা রফিককে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে চাঁদপুরে নিয়ে আসা হয়। রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল আলিম। এ সময় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রফিককে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তার রফিক চাঁদপুর পৌরসভার রহমতপুর আবাসিক এলাকার ভুঁইয়া বাড়ির আব্দুর রশিদের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালে চাঁদপুর পৌরসভার রহমতপুর কলোনিতে কোহিনূর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কোহিনূরের স্বামী আব্দুল মান্নান খান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৪১, তারিখ ২৩ আগস্ট ২০১৫ এবং জিআর নম্বর ৪৬১/২০১৫।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রধান আসামি নাজমা আক্তার নয়নের বসতঘরের ভেতরে কোহিনূরকে হত্যা করে মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রফিক ওরফে ধান্দা রফিকের মৃত্যুদণ্ড হয়। তবে রায়ের পর তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

তার গ্রেপ্তারের মধ্য দিয়ে কোহিনূর হত্যা মামলার পরবর্তী আইনি কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

Loading

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *