• Mon. Nov 2nd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

হাজীগঞ্জে নাশকতার মামলায় সাবেক ছাত্রলীগ নেতা রাসেল গ্রেফতার

Bymeghnapost .online

Oct 20, 2026

গাজী রিয়াজ হোসেন :

চাঁদপুরের হাজীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশগ্রহণ ও নাশকতার চেষ্টার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. রাসেল মিজি (৩০) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) রাতে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমীন তালুকদারের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাসেল মিজি ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিশাইর গ্রামের মো. গিয়াস উদ্দিন এশুর ছেলে। তিনি ওই ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা বলে জানা গেছে। দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর ২০২৬ হাজীগঞ্জ থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে রাসেল মিজিকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমীন তালুকদার জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে হাজীগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাসেল মিজিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাসেল মিজিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মামলাটিতে রাসেল মিজি সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *