• Mon. Nov 2nd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

হাজীগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Bymeghnapost .online

Oct 12, 2026

মো.মজিবুর রহমান রনি :

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জহিরুল ইসলাম শাওন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাতে হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকার দায় বাড়ির জনৈক রফিকের ঘরের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর দখল থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার মোঃ জহিরুল ইসলাম শাওন হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকার কাশেম গাজী বাড়ির বাসিন্দা। তাঁর পিতার নাম হাজী হাবিব উল্যা মোক্তার এবং মাতার নাম রহিমা বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে এসআই নুরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রাত্রীকালীন কিলো-৬ ডিউটি পালন করছিলেন। এ সময় গোপন তথ্য ও অভিযানের ভিত্তিতে মকিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় হাজীগঞ্জ থানায় মামলা নম্বর ১৮, তারিখ ১২ অক্টোবর ২০২৬, রুজু করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *