• Tue. Nov 3rd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় শিশুর মৃত্যু

Bymeghnapost .online

Sep 28, 2026

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুরের হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফিয়া আক্তার উপজেলার পাতানিশ গ্রামের বেপারি বাড়ির এমরান বেপারির মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার পথে পাতানিশ মসজিদের সামনে সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *