• Mon. Nov 2nd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

মেঘনা নদীতে ট্রলারডুবি হোমনার একই পরিবারের নিখোঁজের দুইদিন পর ৪ জনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

Bymeghnapost .online

Sep 26, 2026

ফলোআপ নিউজ ,বিশেষ প্রতিনিধি :

মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুইদিন পর কুমিল্লার হোমনা পৌর সভার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের ৪ জনের মধ্যে ৩ ভাই-বোনের লা’শ উদ্ধার করেছে ডুবুরি দল ও নৌপুলিশ। তারা হলেন সজিব,সামিয়া ও সামিন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন।

গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় মেঘনা নদীতে তিনজনের লা’শ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের ডুবুরি দল লা’শ’গু’লো উদ্ধার করে। এদিকে শ্রীমদ্দি গ্রামে চলছে শোকের মাতম। লাশ গ্রামে পৌঁছলে স্বজনসহ গ্রানবাসীদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠে। দুপুরে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাদরকে দাফন করা হয়।

প্রকাশ , গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার শ্রীমদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে ২ টি গরু,১ টি ছাগলসহ ১৩ জন যাত্রী বৈদ্যেরবাজারের দিকে আসছিলেন। পথে মাঝ নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে নদীতে ডুবে যায়।

এ সময় আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর গ্রামের রাহেলা নামে এক নারীর লা’শ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় একই পরিবারের হেলাল উদ্দিন, তার ছেলে সজিব, মেয়ে সামিয়া ও শিশু ছেলে সামিন নিখোঁজ ছিলেন।

এদিকে নিহতদের পরিবারের খোঁজ খবর নিতে ছুটে যান সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান ও পিআইও সফিকুল ইসলাম।

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *