• Wed. Nov 4th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

মেঘনা নদীতে ট্রলারডুবি, হোমনার একই পরিবারের ৪ জন নিখোঁজ, নারীর লাশ উদ্ধার

Bymeghnapost .online

Sep 25, 2026

বিশেষ প্রতিনিধি :

নারায়নগঞ্জের সোনারগা মেঘনা নদীতে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হোমনার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় রায়েলা বেগম (৬০)নামে এক নারী মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ১২ টার মেঘনা নদীতে বৈদ্যার বাজার সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রীমদ্দি গ্রামে শোকের ছায়া নেমে আসে।

জানাগেছে, বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) ১২ টার দিকে বিয়ের অনুষ্ঠানে হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের নবী মিয়ার ট্রলারে করে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের উদ্দেশে রওনা হন। পথে ট্রলারটি মেঘনা উপজেলার মৈশারচর এলাকা পাড়ি দিয়ে বৈদ্যের বাজারের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে। প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের মধ্যে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা নদীতে ডুবে যায়।

এ সময় ট্রলারে থাকা ১৩ জন যাত্রীদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অনেকে নিখোঁজ হন। পরে উদ্ধার অভিযান চালিয়ে রায়েলা বেগম (৬০) মরদেহ উদ্ধার করা হয়। রায়েলা বেগমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর গ্রামে বলে জানা গেছে।

এ ঘটনায় হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিরা হলো- হেলাল উদ্দিন (৫০) তার ছেলে সজিব(২৭) ছেলের বউ সামিনা(১৮) ও তার ছেলে সামিন(৬)।

এ দিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিখোঁজদের সন্ধানে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত আছে । রিপোট লেখা পর্যন্ত ৪ জন নিখোঁজ রয়েছে।

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *