• Mon. Nov 16th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

কচুয়ায় আ.লীগের ১১ নেতাকর্মী গ্রে’প্তা’র

Bymeghnapost .online

Nov 9, 2026

কচুয়া প্রতিনিধি :

চাঁদপুরের কচুয়ায় সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এর মধ্যে গত শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে এবং পরবর্তী সময়ে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর (শনিবার) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মীকে আটক করা হয়। শনিবার ও রোববার দুই দিনে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় ১১ জনে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কোয়া গ্রামের ওয়ার্ড সহ-সভাপতি মোহাম্মদ শাজাহান, ৮ নম্বর ওয়ার্ডের করইশ গ্রামের আওয়ামী লীগ নেতা একরাম হোসেন, আশরাফপুর ইউনিয়নের মাসনী গ্রামের আওয়ামী লীগ নেতা নেয়ামত উল্লাহ, কড়ইয়া ইউনিয়নের নলুয়া গ্রামের ছাত্রলীগ নেতা সুমন মিয়াজী, কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামের ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন এবং কাদলা ইউনিয়নের গুলাহার গ্রামের ছাত্রলীগ নেতা রায়হান।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হক জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শনিবার রাতে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ রোববার তাদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *