• Mon. Nov 16th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

ময়মনসিংহে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Bymeghnapost .online

Nov 9, 2026

ময়মনসিংহ প্রতিনিধি :

সোমবার ৯ নভেম্বর ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটোরিয়ামে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক। মুল আলোচক হিসেবে আলোচনা করেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আপেন্দী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সা’দী।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,সহ সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসমী,মাওলানা জুনায়েদ আল হাবিব ও মুফতি তাহের কাসেমী। এছাড়াও আলোচনায় অংশ গ্রহণ করেন মাওলানা মুহাম্মদুল্লাহ জামী,মাওলানা লোকমান মাযহারী,মুফতি মাহবুবুল্লাহ কাসেমী ও মুফতি নাসির উদ্দীন খান,মাওলানা আশরাফুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মতিনসহ প্রমূখ ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি আকরাম হুসাইন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কর্মী সন্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি জাকির হুসাইন ও সদস্য সচিব মাওলানা আব্দুল্লাহ আল বাকী।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *