• Mon. Nov 16th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৯ বছরেও শুরু হয়নি ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ, সাইনবোর্ডেই সীমাবদ্ধ প্রকল্প

Bymeghnapost .online

Nov 10, 2026

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়ার প্রায় ৯ বছর পার হলেও এখনো শুরু হয়নি মূল নির্মাণকাজ।

জমি অধিগ্রহণ ও সাইনবোর্ড স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে গুরুত্বপূর্ণ এই প্রকল্প। ফলে প্রায় চার লাখ মানুষের বসবাসকারী ব্রাহ্মণপাড়া উপজেলায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনায় জরুরি উদ্ধার কার্যক্রম নিয়ে বাড়ছে উদ্বেগ।বিগত পাঁচ বছরে ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমান প্রায় ২০ কোটি টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণপাড়ায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। প্রায় নয় বছর আগে উপজেলার সাহেবাবাদ এলাকায় স্টেশন নির্মাণের জন্য ৩৬ . ৭৫ শতক জমি অধিগ্রহণ করা হয়। সেখানে নির্মাণকাজের জন্য সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো নির্মাণকাজ শুরু হয়নি।
স্থানীয়দের অভিযোগ, ব্রাহ্মণপাড়া উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে উপজেলা সদরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দীর্ঘ সময় লাগে। এতে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও মূল্যবান সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
বিশেষ করে ব্রাহ্মণপাড়া সদর, সাহেবাবাদ, মালাপাড়া, চান্দলা, শিদলাই, শশীদল, মিরপুর, বাগড়া বাজার, হাসপাতাল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যবসাপ্রতিষ্ঠান এলাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর ভাষ্য, ব্রাহ্মণপাড়ায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় জরুরি মুহূর্তে কুমিল্লা জেলা সদর কিংবা পার্শ্ববর্তী উপজেলা থেকে উদ্ধারকারী দল আসার অপেক্ষা করতে হয়। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে জানমালের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ব্রাহ্মণপাড়ায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন অত্যন্ত জরুরি।আগের অধিগ্রহণকৃত ৩৬.৭৫ জমির পরিমাণ ফায়ার সার্ভিস স্টেশন নির্মানে অপ্রত্যুল হওয়ায় মন্ত্রণালয় থেকে প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে আরো প্রায় ৬২ শতক জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জমি অধিগ্রহণের বিষয়টি সম্পূর্ণরূপে কুমিল্লা জেলা প্রশাসন পরিচালনা করে থাকেন। প্রস্তাবটি দাখিল করা হয়েছে এখন কুমিল্লা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ বিভাগ থেকে যাচাই-বাছাইয়ের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়ে ফায়ার সার্ভিস স্টেশন তৈরীর প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জানান, ব্রাহ্মণপাড়ায় পাওয়ার সার্ভিস স্টেশন স্থাপনের ভূমি অধিগ্রহণ এর প্রস্তাবটি কুমিল্লা জেলা প্রশাসনের থেকে যাচাই বাসের মাধ্যমে অনুমোদিত হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত 1 সেপ্টেম্বর ২০২৬ তারিখে ৬৯ নং স্মারকের মাধ্যমে অনুমোদন পেয়েছে। অতি শীঘ্রই প্রকল্পের কাজ শুরু হবে।
এদিকে এলাকাবাসীর দাবি, শুধু সাইনবোর্ড স্থাপন করে বছরের পর বছর প্রকল্প ফেলে না রেখে দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজ শুরু করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত জনবল, আধুনিক অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও উদ্ধারযান নিশ্চিত করতে হবে।
তাদের মতে, একটি ফায়ার সার্ভিস স্টেশন শুধু একটি অবকাঠামো নয়; এটি হাজারো মানুষের জীবন, সম্পদ ও নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত ব্রাহ্মণপাড়ায় ফায়ার সার্ভিস স্টেশন চালুর কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *