ঝালকাঠি প্রতিনিধি :
‘করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার( ৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলী বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে হলরুমে এসে এক অলোচনা সভায় মিলিত হন।
নলছিটি উপজেলা সমবায় কর্মকর্তা এস এম মাহফুজ হুসাইনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা নর্বাহী অফিসার প্রতীক কুমার কুন্ডু, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ আনিসুর রহমান খান হেলাল, নলছিটি প্রেশক্লাব সহ- সভা সভাপতি সাহাদাৎ হোসেন মনু, মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আঃ সালাম হাওলাদার, উপজেলা মহিলাদলের সভাপতি নাজমা কলি, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শিমলা আকন, ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওঃ শাহজালাল হোসেন জিহাদী, সম্পাদক মোঃ হুমায়ুন কবির, কুলকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মোল্লা , সুজন- সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সহ- সভাপতি আব্দুল কুদ্দুস তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সুজন- সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সভাপতি প্রভাষক মোঃ আমির হোসেন।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী সমাজ গঠনে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করে স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
![]()
