• Mon. Nov 16th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

মসিকের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Bymeghnapost .online

Nov 7, 2026

ময়মনসিংহ প্রতিনিধি :

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ ইং উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) আয়োজনে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৭ নভেম্বর সকালে সিটি নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় বক্তারা নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন।

মসিক যান্ত্রিক মহাব্যবস্হাপক রাজিব উল আহসান এর সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন মসিক নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ,মসিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়