• Mon. Nov 16th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

সাঘাটায় বসতবাড়িতে হামলার অভিযোগ, অন্তঃসত্ত্বা নারীসহ আ’হ’ত -৩

Bymeghnapost .online

Nov 7, 2026

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে স্বামী-স্ত্রী রয়েছেন। তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীসহ তাঁদের সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত ৪ নভেম্বর রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম রাঘবপুর (ভুতমারা বটেরতল মাঝিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রিপন চন্দ্র দাস ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে সাতজনের বিরুদ্ধে সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্র ও অভিযোগপত্রের বিবরণ অনুযায়ী, টাকা-পয়সার লেনদেনসহ বিভিন্ন বিষয় নিয়ে রিপন চন্দ্র দাসের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন রাত ৮টার দিকে নীলাতন চন্দ্র দাস, মিঠু চন্দ্র দাস, জোসনা রানী ও পলি রানীসহ ১০ থেকে ১২ জন রিপনের বাড়ির উঠানে প্রবেশ করেন। এ সময় তাঁরা তাঁকে গালিগালাজ করেন। রিপন প্রতিবাদ করলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলায় রিপন চন্দ্র দাসের মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রনিতা রানী ও ভাতিজা বিজয় চন্দ্র দাসকেও মারধর করা হয়। এতে রনিতা রানীর বাম হাতে গুরুতর আঘাত লাগে।

এ ছাড়া রনিতা রানীর গলায় থাকা আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং ঘরের স্টিলের বাক্স থেকে ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত তিনজনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে রিপন চন্দ্র দাস ও তাঁর স্ত্রী বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তিরা থানায় অভিযোগ দায়েরের বিষয়টি জানতে পেরে আত্মগোপনে থাকায় এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, “এজাহার পেয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়