• Tue. Nov 17th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

হোমনায় প্রজেক্টরে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

Bymeghnapost .online

Nov 5, 2026

কুমিল্লা প্রতিনিধি :

তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়াপ্রতিভা অন্বেষণ এবং শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ (সিজন-২)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী একযোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। এতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, নির্বাহী সদস্য আলমগীর সরকার,উপজেলা বিএনপির সহ-সভাপতি সাইদুল হাসান শাহীন,আবদুল আজিজ সাব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম হিমেল, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান চেয়ারম্যান মোল্লা ও মো. সাইফুল ইসলাম (ভিপি রাজা), দপ্তর সম্পাদক মো. সেলিম মাস্টার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. অহিদুজ্জামান মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়