ময়মনসিংহ প্রতিনিধি :
বুধবার ৪ নভেম্বর সকালে রাউন্ড টেবিল বাংলাদেশ ও ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুল এর আয়োজনে ও পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়নের সার্বিক সহযোগিতায় “পর্যটন নিরাপত্তা বিষয়ক আলোচনা” সিটি কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্হিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম।
আলোচনা সভায় ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে ময়মনসিংহ সিটি স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক ও সদস্য আলী ইউসুফ এর সঞ্চালনায় আলোচনা সভায় দুইজন জাপানি নাগরিক আলোচনায় অংশ গ্রহণ করেন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন দৈনিক সবুজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবু রায়হান, বিশিষ্ট ব্যবসায়ী মামুন, লায়ন মোঃ ইউসুফ আলী রিমন।
![]()
