• Tue. Nov 3rd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

মসিক নগরীর ৩ নং ওয়ার্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে দূর্যোগকালীন পূর্ব প্রস্তুতি প্রদর্শনী

Bymeghnapost .online

Nov 3, 2026

ময়মনসিংহ প্রতিনিধি :

মঙ্গলবার ৩ নভেম্বর সকালে ময়মনসিংহ নগরীর ৩ নং ওয়ার্ড এর কাঁচিঝুলী মোড়ে দুর্যোগকালীন পূর্বপ্রস্তুতি গ্রহণের লক্ষ্যে ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং র‍্যাপিড রেসপন্স বিডি আয়োজিত অগ্নিনির্বাপণ, ভূমিকম্প মোকাবিলা ও উদ্ধার কার্যক্রমের প্রদর্শনী প্রদর্শন করা হয়েছে।

প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক ও তথ্য প্রদান কারী কর্মকর্তা পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী। প্রধান অতিথি বক্তব্যে বলেন আগুন লাগলে প্রাথমিক ভাবে কি করতে হবে তা আপনাদের কে জানতে হবে।

আমাদের কে ফোন দিলে আমরা অতি দ্রুত আসবো কিন্তু আমরা আসার পূর্বে আপনাদের কি কি করনীয় তা জানতে হবে। আজ আপনাদেরকে জানানোর জন্যই আমাদের এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তিনি আরোও বলেন আপনারা যদি আগুন ও ভূমিকম্প থেকে রক্ষা পেতে কোন ধরনের ট্রেনিং করতে চান আমি তা বিনাখরচে ট্রেনিং এর ব্যবস্হা করে দিবো।

তাছাড়া বিপদ কখনো বলে আসে না তাই আপনাদেরকে সচেতন থাকতে হবে। এসময় সিটি করপোরেশন এর কর্মকর্তা বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *