• Tue. Nov 3rd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

কচুয়ায় শতবর্ষী লুনতি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মিত ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

Bymeghnapost .online

Oct 24, 2026

গাজী রিয়াজ হোসেন :

চাঁদপুরের কচুয়া উপজেলায় শতবর্ষী ঐতিহ্যবাহী ‘লুনতি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ’-এর পুনর্নির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) জুমার নামাজের আগে মসজিদটির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।

জানা যায়, ১৯২০ সালে মরহুম মৌলভী আব্দুল আজিজ মসজিদটি প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিনের ঐতিহ্য ধারণ করে আসা এই মসজিদটি সম্প্রতি নতুন আঙ্গিকে পুনর্নির্মাণ করা হয়। নতুন ভবনটি নির্মাণের মধ্য দিয়ে মসজিদটির সৌন্দর্য ও অবকাঠামোগত উন্নয়নে যুক্ত হয়েছে নতুন মাত্রা।

উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী নবনির্মিত মসজিদটির সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে তিনি এলাকার মানুষের কল্যাণ এবং দেশবাসীর সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শতবর্ষী এই মসজিদের পুনর্নির্মিত ভবনের উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী এ ধর্মীয় প্রতিষ্ঠানের নতুন ভবন স্থানীয় ধর্মপ্রাণ মানুষের ইবাদত-বন্দেগি ও ধর্মীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *