• Tue. Nov 17th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল এন্ড কলেজে মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

Bymeghnapost .online

Nov 17, 2026

ফরিদগঞ্জ প্রতিনিধি :

মনোরম পরিবেশে গুণী শিক্ষকমণ্ডলীর পাঠদান ও শিক্ষাবান্ধব অভিজ্ঞ পরিচালকগণের দ্বারা পরিচালিত ফরিদগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল এন্ড কলেজের মিলনায়তনে ২০২৫ ইং সনের সরকারি ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বেসরকারী স্কুল বোর্ডের আয়োজনে সোমবার (১৬ নভেম্বর ২০২৬) উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুম আলম তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল। প্রধান অতিথির বক্তব্যে বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের প্রধান ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি পরিবার ও সমাজেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও উন্নত করা সম্ভব। শিক্ষার মান উন্নয়নে কেবল বিদ্যালয়ের প্রচেষ্টাই যথেষ্ট নয়। পরিবার হলো শিশুর প্রথম শিক্ষাকেন্দ্র, আর সমাজ হলো বৃহত্তর শিক্ষার পরিমণ্ডল। অভিভাবকদের সচেতন অংশগ্রহণ এবং সমাজের সহযোগিতা ছাড়া শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব নয়। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা ও সম্মাননা আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এতে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হয় এবং অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফল ও সাফল্যের জন্য অনুপ্রাণিত হয়। শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় শিক্ষার গুণগত মানকে আরও এগিয়ে নিয়ে যাবে।
অত্র বিদ্যালয়ের শিক্ষক মো. রাসেল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক গাজী মমিন, সদস্য আবদুল কাদির, শামীম হাসান, কেএম নজরুল ইসলাম। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবক ও স্থানীয় সূধীজনরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়