• Mon. Nov 16th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

মানবতার সেবায় নতুন দিগন্তের সূচনা! কচুয়ায় *ড্রিমফিল যুবসমাজ কল্যাণ সংগঠনের* যুগান্তকারী উদ্যোগ ‘রক্তখুঁজি’ ওয়েবসাইটের শুভ উদ্বোধন।

Bymeghnapost .online

Nov 10, 2026

বিশেষ প্রতিনিধি :

রক্তদানে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা এবং স্বেচ্ছায় রক্তদানের কার্যক্রমকে সহজ ও গতিশীল করার লক্ষ্যে ড্রিমফিল যুবসমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে তৈরি ‘রক্তখুঁজি’ ওয়েবসাইটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার) সকাল ১১টায় কচুয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফয়সল পাটোয়ারী পরে স্বাগত বক্তব্য দেন ড্রিমফিল যুবসমাজ কল্যাণ সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাইমুল পাটোয়ারী।

অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে সংগঠনের বিগত দিনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন সংগঠনের দপ্তর সম্পাদক ইশতিয়াক আহমেদ রিভু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, সংগঠনের প্রধান উপদেষ্টা মাসুদ এলাহি সুভাস এবং উপদেষ্টা হোসেন ইমাম মুন্সীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ‘রক্তখুঁজি’ ওয়েবসাইটের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তাঁদের প্রত্যাশা, এই ওয়েবসাইটের মাধ্যমে জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজে পাওয়া আরও সহজ হবে এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষের আগ্রহ বাড়বে।

আয়োজকদের মূল লক্ষ্য হলো, ‘রক্তখুঁজি’ ওয়েবসাইটটিকে সর্বস্তরের মানুষের কাছে পরিচিত করে তোলা এবং পর্যায়ক্রমে স্কুল, মাদ্রাসাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রত্যন্ত অঞ্চলে এর কার্যক্রম ছড়িয়ে দেওয়া।

মানবতার সেবায় প্রযুক্তির ব্যবহার, রক্তের প্রয়োজনে পাশে দাঁড়ানোর প্রত্যয়ে ‘রক্তখুঁজি’ এগিয়ে যাক সারা বাংলাদেশে।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *