• Mon. Nov 16th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

রাজশাহীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Bymeghnapost .online

Nov 8, 2026

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মব কালচার, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম, মাদক, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, ধর্ষণ, সাইবার অপরাধ, গুজব এবং অনলাইন অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি নাগরিক ভোগান্তি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সভায় উঠে আসে। অবৈধভাবে সার মজুতকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, জ্বালানি সংকট মোকাবিলায় নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা এবং ফ্যামিলি ও কৃষক কার্ডের তালিকা প্রণয়ন ও বিতরণে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। এছাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং রাজশাহী মহানগরীতে যানজট নিরসনে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার সীমা খানম, ডিজিএফআই রাজশাহী শাখার উপ-পরিচালক শরিফুল্লাহ আল মাহমুদ, এনএসআই রাজশাহী মহানগরের যুগ্ম-পরিচালক শাহিন আহমেদ, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি অলিউল হক রানা এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
এছাড়াও জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *