• Mon. Nov 16th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Bymeghnapost .online

Nov 7, 2026
বক্তব্য রাখছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য ইসরাত জাহান ইলেন ভুট্টো

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. বায়জীদ ইবনে আকবর, সিভিল সার্জন ডা. মোঃ হুমায়ুন কবির, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু এবং জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা বিএনপির অন্যতম সদস্য ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আলী হাসান, জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট আনিছুর রহমান আনিছ, জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদীর হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলা হয়, এ দিবস দেশের জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়