মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বালুচর (মহরাজ বাড়ি) ও আশপাশের কয়েকটি বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা কয়েকটি বাড়িতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। পরে বাড়ির বাসিন্দারা বিষয়টি টের পান। চোরেরা কয়েকটি বাড়ি থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এলাকাবাসীর দাবি, সম্প্রতি ওই এলাকায় সিঁধ কেটে চুরির প্রবণতা বেড়েছে। একের পর এক চুরির ঘটনায় রাতের বেলায় বাড়িঘরের নিরাপত্তা নিয়ে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের ঘটনা প্রতিরোধে রাতের বেলায় বাড়িঘরের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। পাশাপাশি অপরিচিত ও সন্দেহজনক ব্যক্তির চলাফেরার বিষয়ে সবাইকে সতর্ক থাকার এবং কোনো অস্বাভাবিক ঘটনা চোখে পড়লে দ্রুত আশপাশের লোকজনকে জানানোর আহ্বান জানিয়েছেন তারা।
এলাকাবাসী চুরির ঘটনাগুলো তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
