• Mon. Nov 16th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

রাজশাহী বাঘা-চারঘাটে ডিবির অভিযানে ট্যাপেন্টাডল এস্কাফসহ গ্রেপ্তার ৩

Bymeghnapost .online

Nov 6, 2026

রাজশাহী প্রতিনিধি  :

রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এক সহযোগী পালিয়ে গেছে।

রাজশাহী জেলা পুলিশ মিডিয়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বাঘা উপজেলার হামিদকুড়া গ্রামের লতিফ মোল্লার আমবাগানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় জিনারুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তির কাছ থেকে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জিনারুল ইসলাম বাঘা উপজেলার গোচর গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে। এ সময় তার সহযোগী হামিদকুড়া গ্রামের সাগর (৪৫) পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় চারঘাট উপজেলার চক মোক্তারপুর (সরকারপাড়া) গ্রামে পৃথক অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ৩০ বোতল এস্কাফ সিরাপসহ রঞ্জয় মন্ডল (৩৯) ও মাবুদ আলী (৩৯) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

রঞ্জয় মন্ডল ওই গ্রামের হীরেন মন্ডলের ছেলে এবং মাবুদ আলী মৃত আমজাদ আলীর ছেলে। গ্রেপ্তার মাবুদ আলীর বিরুদ্ধে চারঘাট থানায় আগে থেকেই তিনটি মাদক মামলা রয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে বাঘা ও চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়