ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে ৭ দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাণীশংকৈল পৌর শহর ৮ নং ওয়ার্ড ভান্ডারা কিশোর কিশোরী ক্লাবের সামনে এর শুভ উদ্বোধন করা হয়। এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ আলী সহ যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। যুব উন্নয়নের সহায়তায় সফল উদ্যোক্তাগণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
এ সময় যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান বলেন, এবারে যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ৫ম দিন রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হলো।
এতে সহযোগিতা করেন রক্তদান গ্রুপের রাণীশংকৈল ব্লাড ডোনার সোসাইটি।
![]()
