• Thu. Nov 5th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

ফরিদগঞ্জ প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬১ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও এলাকার হানিফ মিয়ার ছেলে কামরুল ইসলাম (৪৬), বদরপুর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে সুমন (২৪), বারপাইকা গ্রামের মো. ফজলুল হকের ছেলে মো. অন্তর (৩১), একই গ্রামের মোস্তফা বেপারির ছেলে মো. তারেক (২২) এবং মো. কামালের ছেলে মো. আলাউদ্দিন (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবির এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) জুমায়েত জুয়েলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গাব্দেরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই ৫ জনকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৬১ পিস ইয়াবা জব্দ করা হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার (৪ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত উপজেলা গড়তে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *