• Wed. Nov 4th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

কচুয়ায় রহিমানাগর বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ, নির্দেশনা অমান্য করায় ৫ জনকে জরিমানা

Bymeghnapost .online

Oct 28, 2026
রহিমানাগর বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ, নির্দেশনা অমান্য করায় ৫ জনকে জরিমানা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

কচুয়া রহিমানাগর বাজারে যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে রাখা স্থাপনা ভেঙে দেওয়া হয়। সরকারি নির্দেশনা অমান্য করায় ৫ জনকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টার থেকে বিকেল ৩টা পর্যন্ত ৪ ঘণ্টা এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাছির। এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার কচুয়ার সার্কেল আব্দুল হাই,কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম, তদন্ত কর্মকর্তা রাশেদুল হক, বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক মিলন গাজী, সদস্য সচিব ডাক্তার আব্দুল কাদের, সিনিয়র যুগ্ন আহবায়ক এমআর মিজানুর রহমান মোল্লাসহ বাজার পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের যানজট কমাতে এর আগে মাইকিং করে সরকারি জায়গা, রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা এবং মালামাল সরিয়ে নিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানায় অভিযানে অবৈধ স্থাপনা, দোকানের বর্ধিত অংশ ও রাস্তার ওপর রাখা বিভিন্ন মালামাল সরিয়ে দেওয়া হয়। কিছু স্থাপনা ভেঙেও ফেলা হয়। যারা নিজেরাই মালামাল সরিয়ে নিচ্ছিলেন, তাদের সে জন্য সময় দেওয়া হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউএনও)  অমিত রায় বলেন, বাজারের ফুটপাত দখলমুক্ত রেখে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা এবং বাজার সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *