বিশেষ প্রতিনিধি :
” হাত ধোয়ার নায়ক হোন” এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবসে বর্ণাঢ্য র্যালী ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর বুধবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির।
র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসান। র্যালি শেষে পুলিশ লাইন কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শনী উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির।
হাত ধোয়া প্রদর্শনীতে বিভাগীয় কমিশনার নিজে হাত ধৌওত করে শিক্ষার্থীদের শিখিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাসুম প্রধান,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ছামিউল হক, বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর কর্মকর্তা ও কর্মচারী সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
![]()
