গাজী রিয়াজ হোসেন :
রাষ্ট্রীয় রাজস্ব আদায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন চাঁদপুরের কর আইনজীবী মুহম্মদ মোজাম্মেল হক।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানী ঢাকার পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে শেরে বাংলা এ কে ফজলুল হকের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন অতিথিরা।
শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও সাবেক সচিব সৈয়দ মন্ডব মোর্শেদ। সংগঠনের মহাসচিব এএইচ আরমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
আয়োজক প্রতিষ্ঠান শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ জানায়, রাষ্ট্রীয় রাজস্ব আদায়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মুহম্মদ মোজাম্মেল হককে এ পুরস্কার প্রদান করা হয়েছে।
মুহম্মদ মোজাম্মেল হক চাঁদপুরের কর আইনজীবী প্রতিষ্ঠান ‘আমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি চাঁদপুর জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা (সহ) বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর এ অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট মহলে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে বলে আশা করা যায়।
![]()
