• Wed. Nov 4th, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভ’য়া’ব’হ আ’গু’ন, নি’য়’ন্ত্র’ণে কাজ করছে ৮ ইউনিট

ByRiaz hossain

Oct 24, 2026

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার কার্টন ও সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় অবস্থিত কারখানাটির গোডাউনে এ আগুনের সূত্রপাত হয়।

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে সারাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। পরিস্থিতি মোকাবিলায় পরবর্তীতে আরও তিনটি ইউনিট যুক্ত হয়।

তিনি জানান, বর্তমানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে গোডাউনটিতে বিপুল পরিমাণ সুতা ও দাহ্য খালি কার্টন মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এর ভয়াবহতা বেড়ে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

Loading

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *