• Mon. Nov 2nd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

বাকেরগঞ্জে চোরাই মালামালসহ ভাঙ্গারি ব্যবসায়ী গ্রেপ্তার

Bymeghnapost .online

Oct 11, 2026

বিশেষ প্রতিনিধি:

বরগুনার বেতাগী উপজেলার ১নং বিবিচিনি ইউনিয়নের সরকারি ও ব্যক্তিগত মালামাল চুরির ঘটনার সূত্র ধরে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে চোরচক্রের সহযোগী হিসেবে আটক করেছে বেতাগী থানা পুলিশ।

আটককৃত ব্যবসায়ীর নাম মোঃ মনির হোসেন। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের নিয়ামতি বন্দর এলাকার ভাঙ্গারি ব্যবসা পরিচালনাকারী।

স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ১নং বিবিচিনি ইউনিয়ন এলাকায় সাধারণ মানুষের বসতবাড়ির মালামাল, সরকারি গভীর নলকূপের যন্ত্রাংশ এবং ব্রিজের লোহার অ্যাঙ্গেলসহ বিভিন্ন সরকারি জিনিসপত্র নিয়মিত চুরি হচ্ছিল। ঘন ঘন চুরির এসব ঘটনায় পুরো এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরপর বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে চলায় বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা সতর্ক হন এবং নিজস্ব উদ্যোগে তদারকি শুরু করেন। অনুসন্ধানের একপর্যায়ে হারানো মালামাল বাকেরগঞ্জের নিয়ামতি বাজারের মনির হোসেনের ভাঙ্গারি দোকানে রয়েছে বলে তারা নিশ্চিত হন এবং প্রমাণ পান। খবর পেয়ে বেতাগী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালামাল জব্দসহ মনিরকে পুলিশ হেফাজতে নিয়ে আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও কয়েকবার মনির হোসেনের দোকান থেকে চোরাই মালামাল উদ্ধার হয়েছিল। সেসময় ভুল স্বীকার করায় ও ভবিষ্যতের জন্য সতর্ক করে স্থানীয়ভাবে তাকে ক্ষমা করে দেওয়া হয়। তবে ক্ষমা পেলেও তিনি নিজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত হননি।

অভিযোগ রয়েছে, বিভিন্ন এলাকা থেকে চোরচক্রের সহযোগিতায় চোরাই মালামাল এনে এই দোকানে কেনাবেচা করা হতো। দোকানের বাইরে ভদ্রতার লেবাস থাকায় আশপাশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সহজেই বিষয়টি টের পেতেন না।

বর্তমানে আটককৃত ভাঙ্গারি ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এর সাথে জড়িত মূল চোরচক্রকে চিহ্নিত করতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *