গাজী রিয়াজ হোসেন :
জুলাই যোদ্ধা ও মানারাত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. শফিকুর রহমান মুসলিম জাতীয়তাবাদী ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদে যোগদান করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার যোগদান অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে স্বাগত ও অভিনন্দন জানান।
মো. শফিকুর রহমান চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মৈশাইদ গ্রামের বাসিন্দা মো. মজিবুর রহমানের ছেলে। তিনি বর্তমানে মানারাত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান ও সমন্বয়ক মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশকে একটি মুসলিম সভ্যতাগত রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই বিপ্লবী ছাত্র পরিষদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এ লক্ষ্য বাস্তবায়নে নবাগত সদস্য মো. শফিকুর রহমানকে সংগঠনের আদর্শ অনুযায়ী সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, শফিকুর রহমানের মতো নতুন সদস্যদের অংশগ্রহণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদী।
