• Mon. Nov 2nd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

রাজশাহী গোদাগাড়ীতে ডিবির অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

Bymeghnapost .online

Oct 31, 2026

বিশেষ প্রতিনিধি :

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম হেরোইনসহ মো. ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউনিয়নের চক চাঁপাল গ্রামের চাঁপাল জামে মসজিদের উত্তর পাশে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

রাজশাহী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ফারুক হোসেনের দেহ তল্লাশি করা হলে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে দুটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় রাখা ১৫০ গ্রাম বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ফারুক হোসেন গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ গ্রামের মো. শহিদ আলীর ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *