• Mon. Nov 2nd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যুবদলের ভূমিকা ঐতিহাসিক: এমপি মিলন

Bymeghnapost .online

Oct 30, 2026

রাজশাহী প্রতিনিধি :

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় যুবদলের ভূমিকা ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এ দেশের যুবসমাজের জন্য চিরদিন অনুকরণীয় হয়ে থাকবে।

সেই আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় যুবদলের নেতা-কর্মীদের দেশের অগ্রযাত্রায় সাহসী ও সুশৃঙ্খল ভূমিকা রাখতে হবে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহীর পবা উপজেলার নওহাটা মহিলা ডিগ্রি কলেজের সভাকক্ষে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, রাজনীতি একটি চলমান প্রক্রিয়া। তাঁরা একটি আদর্শ রাজনৈতিক দলের সঙ্গে রয়েছেন। অনেক নির্যাতন ও অত্যাচার সহ্য করেও আদর্শের কাছে কখনো মাথা নত করেননি। বিএনপি গণমানুষের দল। জনগণ বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের সুযোগ দিয়েছে। সেই লক্ষ্য সামনে রেখে সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নেও স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা হচ্ছে।

যুবদলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, শুধু দলীয় কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকলে চলবে না, সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। মানুষের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং তারেক রহমানের দিকনির্দেশনা অনুসরণ করে যুবদলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি প্রকৃত কল্যাণমূলক রাষ্ট্র গঠনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। জনগণের আস্থা অর্জন এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে নিতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নওহাটা পৌর যুবদলের আহ্বায়ক সুজন মোল্লার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সুমন। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ, সদস্য শরিফুর রহমান শরীফ, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না, নওহাটা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, আজাদ সরকার ও মহিনুল ইসলাম মিলন এবং নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *