• Mon. Nov 2nd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

শহীদ আবদুর রশীদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Bymeghnapost .online

Oct 29, 2026

স্টাফ রিপোর্ট :

আদাবর থানা যুবদলের সাবেক নেতা এবং আদাবর অন্তর্ভুক্ত ৩০ নং ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শহীদ আবদুর রশীদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর আদাবরস্থ বায়তুল আমান হাউজিং সোসাইটির ২ নং রোডে। এ সময় মরহুম শহীদ আবদুর রশীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণা করেন উপস্থিত নেতাকর্মীরা। তাঁরা মরহুমের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদাবর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব সাদেক হোসেন স্বাধীন এবং আদাবর থানা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব কামাল হোসেন সরকার। এ ছাড়াও উপস্থিত ছিলেন আদাবর থানা বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ৩০ ও ১০০ নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা মরহুম শহীদ আবদুর রশীদের রাজনৈতিক জীবনের স্মৃতি তুলে ধরেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। তাঁরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

শ্রদ্ধা, স্মৃতিচারণ ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মরহুম শহীদ আবদুর রশীদের প্রতি গভীর শ্রদ্ধা। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *