হাজীগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন আলহাজ্ব ফারুক হোসেন মোল্লা। জনসেবায় অঙ্গীকারবদ্ধ থেকে একটি সুন্দর, উন্নত ও বাসযোগ্য হাজীগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা তুলে ধরে আলহাজ্ব ফারুক হোসেন মোল্লা জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য, সৌদি আরবের দাম্মাম প্রাদেশিক বিএনপির সভাপতি এবং সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি সংগঠনটির অর্থবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মেয়র পদপ্রার্থী আলহাজ্ব ফারুক হোসেন মোল্লা বলেন, “পৌরবাসীর দোয়া ও ভালোবাসাই আমার অনুপ্রেরণা। আমি মানুষের পাশে থাকতে চাই এবং জনসেবার মাধ্যমে হাজীগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। আগামীর হাজীগঞ্জকে আরও সুন্দর ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে পৌরবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”
তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে হাজীগঞ্জ পৌরসভার উন্নয়ন এবং নাগরিকদের কল্যাণে কাজ করার প্রত্যাশা তাঁর।
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তাঁর এ প্রত্যাশা ও রাজনৈতিক পরিচিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
![]()
