• Mon. Nov 2nd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

শাহরাস্তিতে বিকল্প চিকিৎসাপদ্ধতির প্র্যাকটিশনারকে লাখ টাকা জ’রিমা’না, বন্ধ হলো দুই প্রতিষ্ঠানের কার্যক্রম

ByRiaz hossain

Oct 28, 2026

গাজী রিয়াজ হোসেন :

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসাসেবা দিতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা খাতে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, চিকিৎসাসেবার ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন ও বিধিবিধান নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং চিকিৎসাসেবায় শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা হবে।

Loading

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *