• Mon. Nov 2nd, 2026

meghnapost.online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

হাজীগঞ্জে রাতে ঘোরাফেরা, আ’ট’ক ১১ কি’শো’র; অভিভাবকের জি’ম্মা’য় মু’ক্তি

Bymeghnapost .online

Oct 27, 2026

গাজী রিয়াজ হোসেন :

চাঁদপুরের হাজীগঞ্জে রাতে অযাচিতভাবে ঘোরাফেরার অভিযোগে ১১ কিশোরকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে এনে সতর্ক করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

সোমবার (২৬ অক্টোবর) হাজীগঞ্জ থানার একাধিক পুলিশ টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, আটক কিশোরদের রাতে ঘোরাফেরার কারণ জানতে চাইলে তারা সন্তোষজনক জবাব দিতে পারেনি। পরে তাদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে এবং ভবিষ্যতে রাতে অযাচিতভাবে ঘোরাফেরা না করার বিষয়ে অভিভাবকদের আশ্বাসের পর কিশোরদের তাদের জিম্মায় দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, কিশোরদের মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Loading

Share this news as a Photo Card

By meghnapost .online

তাঁবেদারী নয়, সত্য প্রকাশে দূর্বার সাহস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *