চাঁদপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফয়সল আহমেদ বাহার।
সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি নবগঠিত এ কমিটির অনুমোদন দেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে চাঁদপুর জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
এদিকে, চাঁদপুর জেলা যুবদলের নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।
![]()
